বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মার্ক উডের
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম  (ভিজিট : ৯)
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড। বারবার হানা দেওয়া বাম হাঁটুর গুরুতর ইনজুরির কারণে চিকিৎসকের পরামর্শ মেনে ৩৬ বছর বয়সী এই গতিদানব আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উড জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পক্ষে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলা আর সম্ভব নয়, যার কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন।

২০১৫ সালে অভিষেকের পর উড তার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ড পেস এ্যাটাকে দলের অন্যতম প্রধান শক্তি ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে চোটের সাথে অবিরাম লড়াই করেও তিনি বল হাতে গতির ঝড় তুলেছেন। সেই সাথে ইংল্যান্ডের বড় বড় সাফল্যে অবদান রেখেছেন।

ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটেই দুর্দান্ত অবদান রেখেছেন উড।টেস্ট ক্রিকেটে ৩৮ ম্যাচে ১১৯ উইকেট ওয়ানডেতে ৭০ ম্যাচে ৮০ উইকেট নিয়েছেন। এ ছাড়া টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচে খেলে নিয়েছেন ৫৪ উইকেট।

মার্ক উড শুধু গতির জন্যই পরিচিত ছিলেন না, তিনি ইংল্যান্ডের আধুনিক ক্রিকেটের বেশ কিছু বড় সাফল্যের নেপথ্য কারিগর ছিলেন। ২০১৫ সালের ঐতিহাসিক অ্যাশেজ জয়ে ট্রেন্ট ব্রিজে দলের জয়সূচক শেষ উইকেটটি নিয়েছিলেন তিনি। 

এ ছাড়া ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান শক্তির জায়গা ছিলেন এই পেসার। 

বিদায়বেলায় উড আবেগঘন কণ্ঠে বলেন, ‘পরিসংখ্যান হয়তো বলবে না যে আমি ইতিহাসের সেরা বোলার ছিলাম, তবে আমি আশা করি আমার সতীর্থরা মনে রাখবে যে আমি প্রতিবার মাঠে নিজের শতভাগ উজার করে দিয়েছিলাম।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]