বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারল জাপান
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম  (ভিজিট : ৮)
টি-টোয়েন্টির যুগে ৩০ বলে ৩৩ রান খুবই মামুলি লক্ষ্য। কিন্তু উইকেট যদি স্পিন সহায়ক ও ট্রিকি হয় তাহলে এই রানই পাহাড়সম। ইতিহাস গড়ার দারুণ সুযোগ পেয়ে সেটা আজ হাড়ে হাড়ে টের পেল জাপান। 

ভারতের বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ২ রানের হার দেখেছে জাপান। সবমিলিয়ে বৃষ্টিতে ৫ ওভারে নেমে আসা ম্যাচে ৩০ রান করতে পেরেছে জাপান। তাই কথায় আছে—আয় যেমন ব্যয় তেমন।

তবে সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিল জাপান। তার প্রমাণ শেষ ৬ বলে ৮ রানের সমীকরণ। তবে অক্ষর প্যাটেলের করা শেষ ওভারে ওয়াইডসহ ৫ রান নিতে পেরেছে দুই ব্যাটার বেঞ্জামিন ইতো-ডেভিস ও শিরাই প্যাটমোরে। তাতে ২ রানের জয়ে অঘটন হতে হতেও বেঁচে গেছে ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩২ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। জাপানের হয়ে ২ উইকেট নেন চার্লি হারা-হিনজে।

ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো দুই দল আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছে। তবে বৃষ্টি ও টর্নেডো দুজুয়ানের প্রভাবে এক সময় ভেস্তে যাওয়ার পথে ছিল ম্যাচটি।

ঐতিহাসিক ম্যাচটি শেষ পর্যন্ত ৫ ওভারে নেমে আসে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]