শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


সৈয়দ বজলুল হক কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ পিএম  (ভিজিট : ২২)
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দ বজলুল হক কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজের শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের নতুন জুনিয়রদের ফুল দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা ও স্বাগত জানান।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্য, সকল শিক্ষক, বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একাদশ শ্রেণি শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষকরা আরও বলেন, কলেজের বর্তমান শিক্ষার্থীরা নবীনদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ আচরণ করবে। নতুন শিক্ষার্থীরাও সিনিয়রদের প্রতি শ্রদ্ধাশীল থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
এ সময় নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, শিক্ষা কার্যক্রম, নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের জুনিয়রদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং কলেজের পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে তাদের সহযোগিতার আশ্বাস দেন।
বক্তারা বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের পরামর্শ অনুসরণ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

ফুল দিয়ে বরণ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের কলেজজীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]