শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সৈয়দ বজলুল হক কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:২৫ পিএম  (ভিজিট : ১৬)
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের বানারীপাড়ার সৈয়দ বজলুল হক কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ওই দিনের ঘটনাপ্রবাহে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান মুক্ত হন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় আসে। ঐতিহাসিক এ দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত।

অনুষ্ঠানে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন কলেজের শিক্ষকেরা। 
এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]