রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ত্রিশালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা
মেধার স্বীকৃতিতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, স্বপ্ন ছোঁয়ার প্রত্যয়ে নতুন যাত্রা
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯ পিএম  (ভিজিট : ২১)
মেধা, সাফল্য আর স্বপ্নপূরণের প্রত্যয়ে ময়মনসিংহের ত্রিশালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। সাফল্যের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় নজরুল অডিটরিয়ামে ত্রিশাল সরকারি নজরুল কলেজ ও ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃতী শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

ত্রিশাল সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ বি এম মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোস্তেকা আনোয়ার এবং ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার। এতে আরও বক্তব্য রাখেন ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ।

বক্তারা বলেন, একটি ভালো ফলাফল শুধু একজন শিক্ষার্থীর অর্জন নয়; এর পেছনে থাকে পরিবার, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা। জিপিএ-৫ প্রাপ্ত এসব শিক্ষার্থী ভবিষ্যতে উচ্চশিক্ষায় নিজেদের আরও বিকশিত করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা করার আহ্বান জানান।

পরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। আয়োজকদের এমন উদ্যোগ তাদের আগামী দিনের পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে বলে জানান তারা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]