প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ পিএম
(ভিজিট : ১৪)
রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার রোয়াজারহাট এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিডি ক্লিনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী সামানজার খান, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় হুমাম কাদের চৌধুরী বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। খাল, নদী ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
বিডি ক্লিনের বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।