প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ এএম
(ভিজিট : ২৬)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে আনোয়ার উপজেলার ইছাখালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ জাহেদ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও সুষম খাদ্য নিশ্চিত করতে মাছের উৎপাদন বাড়ানো প্রয়োজন। বিএনপি শুধু রাজনৈতিক সংগঠন নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করা একটি গণমানুষের দল। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মৎস্য পোনা অবমুক্তকরণের উদ্যোগ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের মৎস্যসম্পদ রক্ষা ও বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন , বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দক্ষিণ জেলা মৎস্যজীবী দল মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করবে।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাহিদ সুমন, মাস্টার ইউনুচ, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, আবুল কাসেম এবং সদস্য এম এ হোসেন সাবরিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে অতিথিরা জলাশয়ে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেন।