বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ইপিজেডের আমবাগানে জুয়ার আসরে পুলিশি হানা, আটক ৬
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ এএম  (ভিজিট : ১৫)
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকার আমবাগানে জমজমাট জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামের পাশাপাশি নগদ প্রায় ৩৪ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ হালিশহরের আকবর আলী খালপাড় এলাকার সিডিএ বালুর মাঠসংলগ্ন আমবাগান অংশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসরে থাকা আরও বেশ কয়েকজন জুয়াড়ি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানে বিভিন্ন রঙের মোট ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩ হাজার ৯০০ টাকা জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ছয়জন হলেন- বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬), সাইদ হোসেন শাকিল (২৬) এবং মো. সাদ্দাম (৩৫)। তাদের সবাইকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, স্থানীয় জুয়াড়ি ওসমান গণি ত্রিপল ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে একটি ঘর বানিয়ে সেখানে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন।

তিনি আরও জানান, এর আগে আকবর আলী পকেট গেইট খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরে চলা আরেকটি জুয়ার ঘর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তবে সেই অভিযানের পরও দমে না গিয়ে ওসমান গণি নতুন স্থানে ফের জুয়ার ঘর তৈরি করেছিলেন, যা এবার আমবাগান এলাকায় পুলিশের হাতে ধরা পড়ল।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]