বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


বিএনপি দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণে কাজ করছে : এমপি ডা. লিটন
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম  (ভিজিট : ২৪)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পৌর শহরের দরিরামপুর এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়। পরে র‍্যালিটি ত্রিশাল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের দিকে যায়। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত র‍্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আনন্দ শোভাযাত্রা ও র‍্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা ডা. মাহবুবুর রহমান লিটন। র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণে প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, আব্দুল মতিন, আব্দুল আউয়াল ফরাজী, মনজুরুল অয়াত নিক্সন, জিয়াউল হাসান জামিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসাইনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ছাত্রদল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]