সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া বাজারে আধিপত্যের বিরোধে হাটে হামলা- আহত ২
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:০৬ এএম  (ভিজিট : ১৫)
ফরিদপুরের বোয়ালমারীতে হাটের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল (২৯ আগষ্ট) শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন সোলাইমান মাতুব্বর ও মুশফিক বিল্লাহ জিহাদ। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ময়েনদিয়া বাজারের হাটবার ছিল। এ কারণে আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ভিড় ছিল বাজারে। প্রতক্ষ্যদর্শীগণ জানান ছয়টার দিকে পাশের সালথা উপজেলার খারদিয়া এলাকার বাসিন্দা সোলাইমান মাতুব্বর বাজারের পাশে একটি ছাগল ধরে নিয়ে হাটা দিলে আশ পাশের লোকজন সেটা দেখে ফেলে এবং আটক করে মারধর করে পরে পুলিশে সোর্পদ করে।

অন্য দিকে সোলাইমান মাতুব্বর  তাঁর ওপর হামলা হয়েছে বলে এ খবর ছড়িয়ে পড়লে। খবর পেয়ে সালথার খারদিয়া গ্রামের বাসিন্দা মাওলানা আবুল কালাম আজাদের ছেলে মুশফিক বিল্লাহ জিহাদ ঘটনাস্থলে গিয়ে সোলাইমানকে উদ্ধার করে একটি ফার্মেসিতে নিয়ে যান। 
অন্য এক ব্যক্তি জানান জিহাদ মিয়া সকলের সামনে  মুঠো ফোনে তার দলের সবাইকে বলে তোরা অস্ত্রসস্ত্র নিয়ে চলে আয় আজ  ময়েনদিয়া বাজার  শেষ করে দিবো  এ কথা শুনে ক্ষিপ্ত জনতা  ওই ফার্মেসিতে ঢুকে জিহাদের ওপর হামলা চালায় বলে স্থানীয় ব্যক্তিরা জানান। এতে তিনিও রক্তাক্ত জখম হন।

শ্রীনগর নিবাসী  এক ব্যক্তি জানান জিহাদ মিয়া খারদিয়া বাচ্চু রাজাকারের ছেলে তার পিএস সোলাইমান এর আগেও আমদের বাড়ী থেকে  দুটি ছাগল ও রাজাহাঁস নিয়ে গেছে এবং আমার কাছ ২০ হাজার টাকাও নিছে, আজকেও সে ১টি ছাগল নিয়ে গেলে পোলাপান আটকিয়ে তাকে মারধর করে পুলিশে দিছে পরে জিহাদ এসে বলেছে ময়েনদিয়া বাজার চালাতে হলে চাঁদাদিয়ে চালাতে হবে অন্যথায় চলবেনা এ কথা  শুনে বিভিন্ন এলাকা থেকে হাটে আসা লোকজনই তার উপর হামলা করছে।

স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সঙ্গে মুশফিক বিল্লাহ জিহাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে তাঁরা দাবি করেন।

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, পাশের সালথা উপজেলা থেকে এসে মুশফিক বিল্লাহ জিহাদ ও তাঁর অনুসারীরা ময়েনদিয়া বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। 
তাঁদের আরও দাবি, গত ৫ আগস্টের পর সালথা উপজেলার খারদিয়া গ্রামের কয়েক শ মানুষ মুশফিক বিল্লাহ জিহাদের নেতৃত্বে পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে মুশফিক বিল্লাহ জিহাদ ও মান্নান মাতুব্বরের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর খবর পেয়ে বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাঁদের প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]