সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


টানবাজারে লয়েল ট্যাংক রোড ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটি গঠন
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৪২ পিএম  (ভিজিট : ২০)
এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখা, কিশোর গ্যাং, মাদক নিয়ন্ত্রণ ও চুরি ছিনতাই ও সন্ত্রাস বন্ধের লক্ষ্যে, অত্র এলাকার মহল্লাবাসীদের নিয়ে একটি শক্তিশালী পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জ শহরের রিভারভিউ সংলগ্ন  সাবেক রেলী কোয়ার্টার  মাঠ এলাকায় লয়েল ট্যাংক রোড ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে শামসুজ্জামান (চন্দন) এবং সাধারণ সম্পাদক হিসাবে, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক সোহেল আক্তার (সোহান) দায়িত্ব পেয়েছেন।

গত শনিবার দুপুরে উক্ত স্হানে  আয়োজিত, অভিষেক ও আলোচনা সভায়, নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জের-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম। তিনি এলাকার জন্য পর পঞ্চায়েত ব্যবস্হাটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে ন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি ছিনতাই সহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা কর হয়। 

সংগঠনটির সভাপতি শামসুজ্জামান চন্দনের সভাপতিত্বে, এ সময়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারিক আল মেহেদী, নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি,ছাত্রনেতা মাজহারুল ইসলাম জোসেফ, নারায়নগঞ্জ চেম্বারে পরিচালক আহমেদুর রহমান তনু ও সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান সহ প্রমুখ।
এই পঞ্চায়েত কমিটির অন্যতম উদ্দোত্তা, বজলুর রশিদ সেলিমর চমৎকার উপস্থাপনায় সবাইকে মুগ্ধ করে। পরে অভিষেক অনুষ্ঠানে কমিটির বাকী সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ তারেক (বাবু), মীর জাকির হোসেন ও আমিনুর রহমান (সাব্বির)। সহসভাপতি হয়েছেন বজলুর রশিদ (সেলিম) ও একেএম মোছলে উদ্দিন (হিরু)। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আশেক মাহমুদকে।

কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন এবং সহকোষাধ্যক্ষ একেএম মাহিউদ্দিন (জাফর) ও শ্রী প্রদীপ চন্দ্র দেবনাথ। সাংগঠনিক সম্পাদক ফাহিম ভূঁইয়া (এমিল) এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে সিনিয়র সাংবাদিক জি.এম  মাসুদ হোসেন ঢালী ও মোহাম্মদ মানিক ভূঁইয়া।

দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক মোহাম্মদ ওমর হারুন (বন্যা)। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির (সোহেল) এবং সহক্রীড়া সম্পাদক মোহাম্মদ নেহেল আক্তার (রাসেল) ও সাখাওয়াত হোসেন মনা।

আইনবিষয়ক সম্পাদক শ্রী উত্তম কুমার সাহা এবং সহ আইনবিষয়ক সম্পাদক জিহাদ বিন জামান। প্রচার সম্পাদক মোস্তফা কামাল সফল এবং সহপ্রচার সম্পাদক কাজী মাসুদ। ধর্মবিষয়ক সম্পাদক শ্রী অভিজিৎ সাহা এবং সহধর্মবিষয়ক সম্পাদক সাইফুদ্দিন আহমেদ বাবু। সমাজসেবা সম্পাদক হিসেবে রয়েছেন নাফিউ রাব্বি।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন—কাজী শোকন, কাজী বিপ্লব, যাদব সাহা, মীর আবিদ হোসেন, মো. সাজ্জাদ হোসেন, মো. জসিম, মো. নাজিম, মো. নিজাম, মো. বশির, মো. জয়েল, মাহির ইশরাক ধ্রুব, আবরার রহমান ইফতি, রাইয়ান চৌধুরী, আলি আকরাম তারেক ও আকিব আফতাব জনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]