শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ম্যাচ জিতে ড্রেসিংরুমে রোনালদোর কান্না!
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:২০ পিএম  (ভিজিট : ১৫)
আল-ইত্তিফাকের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো কেঁদেছেন। সৌদি গণমাধ্যম ব্যক্তিত্ব খালিদ আল-শানিফ দাবি করেছেন, জয় পাওয়ার পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে ড্রেসিংরুমে ফুঁপিয়ে কেঁদেছেন রোনালদো।

মঙ্গলবার আল-নাসরের হয়ে চলতি মৌসুমে প্রথমবার শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো।  ২-০ গোলে পিছিয়ে থাকা এবং ১০ জনের দলে পরিণত হওয়া আল-নাসর প্রথমার্ধের পর রোনালদোকে তুলে নিয়ে আবদুল্লাহ আল-খাইবারিকে মাঠে নামায়।

সৌদি সাংবাদিক আল-শানিফ তার ‘দোরিনা গাইর’ অনুষ্ঠানে জানান, রোনালদো নিজেই ফিট না থাকায় প্রথমার্ধের পর উঠে যাওয়ার অনুরোধ করেন। তবে দল এমন অবিস্মরণীয় জয় পাওয়ার পর আবেগ ধরে রাখতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।

তবে আল-নাসর ম্যানেজার আঞ্জে পস্তেকোগলু বিকল্প কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘রোনালদোর পরিকল্পনা ছিল ৪৫ মিনিট খেলার। প্রথম ম্যাচে ৩০ মিনিট খেলেছিল, এবার আমরা তাকে ৪৫ মিনিট খেলাতে চেয়েছিলাম যেন ধীরে ধীরে ফিটনেস ফিরে পায়। ২-০ গোলে পিছিয়ে পড়ায় রোনালদো আরও খেলতে চেয়েছিল, কিন্তু তাকে তুলে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]