বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


৯৯ রানে অপরাজিত সাদমান, আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:১৮ পিএম  (ভিজিট : ৯)
মুখে চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়লেন সাদমান ইসলাম। তবে সেই হাসিতে স্পষ্ট ফুটে উঠল আর মাত্র ১ রান করার সুযোগ না পাওয়ার আক্ষেপ।

আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা যখন মিরপুর টেস্টের প্রথম দিনের খেলার ইতি টানলেন, সাদমান তখন ৯৯ রানে অপরাজিত! সঙ্গী লিটন দাস তাই পিঠ চাপড়ে তাকে সান্ত্বনা দিলেন। 

এর আগে আলোকস্বল্পতার কারণে ৫০ মিনিট খেলা বন্ধ ছিল। সাদমান তখন অপরাজিত ছিলেন ৯৬ রানে। রোদের দেখা মেলার পর খেলা আবার শুরু হলে ওয়েস্ট ইন্ডিজ আর ৪ ওভার বোলিং করতে পারল।

এরপর মিরপুরের আকাশ ফের অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। আম্পায়ার স্যাম নোগাইস্কি লাইট মিটার বের করে দেখলেন, খেলা চালিয়ে নেওয়ার জন্য মাঠে পর্যাপ্ত আলো নেই। তাই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হলেন।

তার আগে বাংলাদেশ ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলে দিনটা নিজেদের করে নিল।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩ (সাদমান ৯৯*, হৃদয় ৪২ আহত, মুমিনুল ২৮, শান্ত ১৯, লিটন ১০*; ওয়ারিক্যান ২/৩৩, সিলস ১/১৪)।
*প্রথম দিন শেষে








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]