বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


গ্রেটার সিলেটের মিলন মেলা মাদ্রিদে
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:০৩ পিএম  (ভিজিট : ২৪)
গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত স্পেনের সিলেট এসোসিয়েশনের উদ্যোগে এক আনন্দঘন বনভোজন ও মিলনমেলা গত ২৪ আগস্ট কাছেলেগাস লেকের মনোরম পাড়ে অনুষ্ঠিত হয়েছে।সমাপনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার হোসেন টিপু এবং সাংগঠনিক সম্পাদক সহিদ  ওয়াসিরের যৌথ পরিচালনায় দিনব্যাপী এই মিলনমেলায় সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লেকের পাড়ে সবাই আনন্দ-উচ্ছ্বাস, আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন।এ সময় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর,গ্রেটার সিলেটের সাবেক সভাপতি আব্দুল মুজাক্কির,  আহ্বায়ক আব্দুর রাজ্জাক,সংগঠনের উপদেষ্টা কাইয়ুম আহমুদ সেলিম, আব্দুর রশিদ, সাঈদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, রিপন মিয়া, আবু তাহের মিসবাহ, শুকুর আলী।বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে শীর্ষস্থানে কমিটির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। 
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন  সিনিয়র সহ-সভাপতি আব্বাসউদ্দীন, সহ-সভাপতি বেলাল আহমদ, খায়রুজ্জামান জামান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহিদ ওয়াসির, প্রচার সম্পাদক আলামিন, ধর্ম সম্পাদক আব্দুল জব্বার তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই বনভোজন গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেনের এই মিলনমেলা প্রবাসী সিলেটিদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]