বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ওভারভিলিয়েতে ৬ সেপ্টেম্বর গাছবাড়ির প্রবাসীদের মতবিনিময় সভা
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:০৩ পিএম  (ভিজিট : ৬০)
ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠ ওভারভিলিয়েতে আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্স ও লন্ডনে বসবাসরত গাছবাড়ির প্রবাসীদের মতবিনিময় সভা। স্টুডিও টুয়েন্টি সিক্স হল রুমে অনুষ্ঠিত হবে এ আয়োজন।

গাছবাড়িতে লন্ডনপ্রবাসীদের অর্থায়নে নির্মিত ও বাস্তবায়িত হাসপাতালকে কেন্দ্র করে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের নেতৃবৃন্দ স্টুডিও টুয়েন্টি সিক্স হল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আসাদুর রহমান দুদু, জুবায়ের আহমদ জুবেল, সাহেদ আহমদ , এমাজ উদ্দিন রুবেল, আতিক সামি, মাসুম আহমদ, শফি চৌধুরী, গোলাম কিবরিয়া, ইমদাদুর রহমান। 

হল পরিদর্শনকালে নেতৃবৃন্দ আগামী ৬ সেপ্টেম্বরের অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও বর্ণাঢ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে হলের সাজসজ্জা, পরিবেশ ও অন্যান্য প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

এদিকে, আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য এ মতবিনিময় সভায় ফ্রান্সে বসবাসরত গাছবাড়ি এলাকার সর্বস্তরের জনসাধারণ এবং কানাইঘাটের সকল প্রবাসীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আয়োজকরা আশা করছেন, সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফল হয়ে উঠবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]