রবিবার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৪৭ পিএম  (ভিজিট : ১০)
গৃহিণী থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হয়ে ওঠা বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নেতাকর্মীদের কাছে তিনি গণতন্ত্রের প্রতীক ও ‘গণতন্ত্রের জননী’ হিসেবে পরিচিত।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং টিপু সুলতানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম হিরু, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, রফিকুল হক চৌধুরী, মাওলানা আছাব উদ্দিন, আলাউদ্দিন সিটিজি, মোহাম্মদ ইকবাল, গাজী ইউসুফ, মোহাম্মদ ফিরোজ, জাহাঙ্গীর সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মীর মনিরুজ্জামান তপন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আমরা তার সুস্থতা, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন কামনা করি।”

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল ওলামা দলের আহ্বায়ক মাওলানা আছাব উদ্দিন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]