বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, হামলায় আহত ৭
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:২৫ পিএম  (ভিজিট : ২৬)
পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় শিয়ালের হামলায় সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে পৃথক সময়ে জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন জগদল সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়া এলাকার জয়নাল (৩৫)।

আহত ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে বিভিন্ন সড়কে অবস্থান ও গল্পগুজব করার সময় হঠাৎ করে শিয়ালগুলো তাঁদের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরে কামড়ের ক্ষত হয়।

আহত ব্যক্তিরা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের শরীরে একাধিক ক্ষত থাকায় ক্ষতের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরে যান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোখলেছুর রহমান বলেন, শিয়ালের আক্রমণে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাঁদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

একই রাতে সদর উপজেলার একাধিক এলাকায় শিয়ালের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রাতের বেলায় চলাচলের সময় সতর্ক থাকার পাশাপাশি শিয়ালের উপদ্রবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]