প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:০১ এএম
(ভিজিট : ২৪)
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার বটতলী মোটর স্টেশন থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি বটতলী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সাবেক সিনিয়র সহসভাপতি নাজিমের নেতৃত্বে আয়োজিত র্যালিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় রাজপথে সক্রিয় থাকবে।”
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের স্মরণ করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।