মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


সুকুক বন্ডে সাধারণ মানুষের জন্য ১০ শতাংশ কোটা নির্ধারণ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:২৮ পিএম  (ভিজিট : ৮)
ইসলামি শরিয়াহভিত্তিক বন্ড ‘সুকুক’-এ সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সুকুক বন্ডের ১০ শতাংশ বরাদ্দ কেবল ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনার একটি প্রজ্ঞাপন দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী সুকুক বন্ডের মোট অনুপাত যেভাবে নির্ধারিত হবে—শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কম্পানির জন্য ৫০ শতাংশ; প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা ও উইন্ডোজের জন্য ৩০ শতাংশ; ব্যক্তি বিনিয়োগকারীর জন্য (সাধারণ মানুষ) ১০ শতাংশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য (প্রভিডেন্ট ফান্ড, মিউচুয়াল ফান্ড, করপোরেট প্রতিষ্ঠান ইত্যাদি) ১০ শতাংশ।

আগের নীতিমালায় ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য আলাদা কোনো সংরক্ষিত কোটা ছিল না; অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সম্মিলিতভাবে ১৫ শতাংশ বরাদ্দ রাখা হতো।

সুকুক একটি শরিয়াহভিত্তিক বন্ড, যা সাধারণত সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ইস্যু করা হয়।

সুদের বদলে শরিয়াহসম্মত মুনাফা মিলায় ব্যাংক আমানতের বিকল্প হিসেবে সাধারণ মানুষের কাছে এর জনপ্রিয়তা বাড়ছে। আলাদা ১০ শতাংশ কোটা নির্ধারণের ফলে এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা না করেই সাধারণ মানুষের বরাদ্দ পাওয়ার সুযোগ অনেক স্পষ্ট ও সহজ হলো।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]