সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম  (ভিজিট : ৪)
সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন কাঠামো চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, পে-কমিশনের প্রতিবেদনের বিভিন্ন দিক সরকার পর্যালোচনা করছে। এ নিয়ে সোমবার দীর্ঘ আলোচনা হয়েছে। আরও কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তী সময়ে আবারও বৈঠক করা হবে।

নবম পে-স্কেল এ বছরের মধ্যে বাস্তবায়ন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ বছরের মধ্যে হবে, অবশ্যই হবে। এ বছরের মধ্যেই হবে, সবই হবে।’

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও আলোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, আজ একটি দিক নিয়ে আলোচনা হয়েছে। আরও অনেক বিষয় রয়েছে। সবগুলো পর্যালোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা পরে সবাইকে জানানো হবে।

জুডিশিয়ারি-সংক্রান্ত বিষয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, মূল বিষয় পে-কমিশন হলেও এর সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত রয়েছে।

পে-কমিশনের সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটু একটু।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]