রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাক, সম্পাদক শাহ জাহান
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:১৯ পিএম  (ভিজিট : ১৯)
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক পদে শাহ জাহান বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক পেয়েছেন ২৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল পেয়েছেন ১০৯ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শাহ জাহান পেয়েছেন ২২৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মাকসুদুর রহমান চৌধুরী পেয়েছেন ১৫১ ভোট।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোটগ্রহণকে কেন্দ্র করে জেবিএবির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নির্বাচন শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নতুন নেতৃত্বের কাছে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ব্যাংকারদের পেশাগত স্বার্থ ও অধিকার আদায়ে ভূমিকা রাখা এবং সদস্যদের মধ্যে ঐক্য জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এর আগে ১৫ আগস্টের নির্বাচনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম ছিল জেবিএবি। নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক ও লায়ন আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল এবং সাধারণ সম্পাদক পদে শাহ জাহান ও মাকসুদুর রহমান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন শেষে  সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]