প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:১৬ পিএম
(ভিজিট : ১৯)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট শনিবার দুপুরে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা ও শহর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন—সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত, শফিউল আলম চাঁন, পারভেজ আহমেদ, শহর বিএনপির সদস্য সচিব মো. জাফর আলী এবং শ্রমিক দল নেতা মো. শওকত হোসেন।
অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলসহ জেলা, উপজেলা ও শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।