রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:১৪ পিএম  (ভিজিট : ৩৭)
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ময়মনসিংহ-১১ আসনের জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ,পৌর বি এন পির  আহবায়ক হাতেম খান।উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক মজিবর রহমান মজু, সাখাওয়াত হোসেন, উসমান গনি মল্লিক মাখন,পৌর বি এন পির যুগ্ন আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, জহির রায়হান,ভালুকা প্রেসক্লাব সভাপতি মোঃ মাইন উদ্দিন।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বি এন পির যুগ্নআহ্বায়ক জনাব আবদুল্লাহ আল মামুন খালেক পাঠান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]