রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরের গারো পাহাড় বনে সাহিত্য পাঠ ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:১৫ পিএম  (ভিজিট : ১৯)
শেরপুর সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার রাংটিয়া বনে সাহিত্য পাঠ ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট শুক্রবার বিকেলে স্থানীয় 'জ্ঞানকুটির' গ্রন্থাগারের উদ্যোগে প্রথম সাহিত্য পাঠ ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আলামিন।

কবি ও শিক্ষক শাহীনুর শিমুল ও জয়নাল আবেদীন জিহানের আয়োজনে পাঠক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কবি জামাল শেখ, শামসুল হক শামীম, আপন শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রহমত আলী, শিক্ষক মনোয়ার হোসেন, শিক্ষক নিধা রঞ্জন কোচ প্রমুখ।

পাঠক সমাবেশে শ্রেষ্ঠ পাঠক (ছেলে) নিরব আহমেদ ও শ্রেষ্ঠ পাঠক (মেয়ে) ফারিয়া আক্তার জিম এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বই পড়া এবং বইয়ের আলোকে জীবন গড়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

পাঠক সমাবেশে আপন শিক্ষা পরিবার, উত্তরণ পাবলিক স্কুল, শালচুড়া উচ্চ বিদ্যালয় ও জিদনী মডেল স্কুলের ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]