বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে তিন মাদকসেবীর কারাদণ্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:০৯ এএম  (ভিজিট : ১৭৯)
গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারপুর ও তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হাওলাদার। এ সময় প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লাকে ১০০ টাকা জরিমানাসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই ধারায় পুণ্যারটেক গ্রামের মৃত এসএম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলামকে ১০০ টাকা জরিমানাসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. কাশেমকে ১০০ টাকা জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]