প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৪৮ পিএম
(ভিজিট : ৬)
গাজীপুরের কালীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় চলন্ত কাভার্ড ভ্যানের ধাক্কায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের কাপাসিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী রাস্তা পার হওয়ার সময় প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-১৬০৮) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।