বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুই ড্রেজার বিকল
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:০২ পিএম  (ভিজিট : ১৬)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার রাজানগর ইউনিয়নের বেতছড়ি এলাকায় ইছামতী নদীতে এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

পরে রাণীরহাট বাজারে অভিযান চালিয়ে লক্ষ্মী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্ট আইন ও বিধি লঙ্ঘনের দায়ে ফার্মেসিটিকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]