শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৩২ পিএম  (ভিজিট : ৯)
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংবাদ উপস্থাপক ও টকশো সঞ্চালক কাজী জেসিন। 

(৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে তাকে এক বছরের জন্য বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগে বাংলাদেশ টেলিভিশনের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব পালন করবেন কাজী জেসিন।

দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনা ও টকশো সঞ্চালনার সঙ্গে যুক্ত কাজী জেসিনের এই নিয়োগ গণমাধ্যম অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]