মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


পর্তুগালের হয়ে রোনালদো অধ্যায়ের সমাপ্তির পথে
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:২১ পিএম  (ভিজিট : ১২)
২০২৬ বিশ্বকাপের শেষে অনেক ফুটবলার ক্যারিয়ারের ইতি টেনেছে। অনেকে অবসরে নিয়ে ভাবছেন।

তার মধ্যে দুই নাম বেশ আলোচনায়। দুই মহাতারকা লিওনেল মেসি ও  ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্জেন্টাইন এই মহাতারকার এখনো দলে খেলের সুযোগ থাকলেও রোনালদোর খেলার নিশ্চয়তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বেনফিকার সাবেক সভাপতি লুইস ফিলিপে ভিয়েইরা। তিনি দাবি করেছেন, পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুসের অধীনে রোনালদো দলে নিয়মিত শুরুর একাদশে থাকার নিশ্চয়তা পাবেন না।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বেনফিকার সাবেক প্রধানের এই বক্তব্য এবং জেসুসের অধীনে রোনালদোর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি উঠে এসেছে।

পর্তুগালের রেডিও স্টেশন অ্যান্টেনা ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে লুইস ফিলিপে ভিয়েইরা বলেন, ‌‘রোনালদো এখন ক্যারিয়ারের শেষপ্রান্তে রয়েছেন। তিনি হয়তো কিছু ম্যাচে খেলবেন, আবার কিছু ম্যাচে সাইডবেঞ্চে থাকবেন।’

কোচ হিসেবে জর্জ জেসুস এই জটিল পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সাথে সামলাতে পারবেন ।

রোনালদোর সাথে জেসুসের চমৎকার সম্পর্ক রয়েছে, যা দলের অভ্যন্তরীণ বোঝাপড়াকে সহজ করবে বলে যোগ করেন তিনি।

জেসুস দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট করেছেন, তিনি হুট করে জাতীয় দলে বড় কোনো পরিবর্তন আনবেন না। রোনালদো যতদিন ফিট থাকবেন এবং খেলার মতো পরিস্থিতিতে থাকবেন, ততদিন তাকে দলে বিবেচনা করা হবে।

বেনফিকা ও ফ্লামেঙ্গোর সাবেক কোচ মনে করেন, চার বছরের চুক্তি শুরু করার পর ধারাবাহিকতা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে পর্তুগালের পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচগুলোর আগে হাতে সময় খুব কম।
 
এই অবস্থান থেকে বোঝা যায়, রোনালদো দলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে। তবে পরবর্তী বিশ্বকাপ নিয়ে দলের পরিকল্পনায় এই মহাতারকার অবস্থার পরিবর্তিত হবে এটা নিশ্চিত বলা যায়।

জেসুস এবং রোনালদো দুজনেই সৌদি প্রো লীগের ক্লাব আল-নাসরে একসাথে কাজ করেছেন। যা আন্তর্জাতিক পর্যায়েও তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]