শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


জীবনের নতুন ইনিংস শুরু করলেন পেসার নাহিদ রানা
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:১৯ পিএম  (ভিজিট : ১২)
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন দেশের এই গতিতারকা।

বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান পেসার নাহিদ রানা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের পক্ষ থেকে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

মাত্র কয়েক বছরের মধ্যেই জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন নাহিদ রানা।

ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। মাঠের সাফল্যের পর এবার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করলেন এই তরুণ পেসার।
তবে বিয়ে নিয়ে নাহিদ রানা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]