রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে নালা থেকে মিলল সহস্রাধিক গুলি, চাঞ্চল্য এলাকাজুড়ে
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৩৮ পিএম  (ভিজিট : ১৩)
চট্টগ্রাম নগরীর শেরশাহ বাংলাবাজার এলাকায় একটি নালা থেকে উদ্ধার হয়েছে ১ হাজার ৩২০টি গুলি। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আজ শনিবার দুপুরে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নালা থেকে এসব গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত গুলির মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল। তিনি জানান, উদ্ধারকৃত গুলিগুলো ব্যবহৃত অবস্থায় পাওয়া গেছে। তবে গুলিগুলো ঠিক কোন ধরনের অস্ত্রের, কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে সেখানে ফেলে রাখা হয়েছিল এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলেও জানান তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি বস্তা থেকে গুলিগুলো বের করে নালার পাশে রাখা হচ্ছে। ভিডিওটি সামনে আসার পরই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দেয়।

পুলিশ বিষয়টি তদন্তের আওতায় এনেছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]