বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড দেখা ফার্নান্দেজের আবেগঘন বার্তা
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:০৪ পিএম  (ভিজিট : ১৪)
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। এতে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়া হয়নি আলবিসেলেস্তেদের। ফাইনাল ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পাউ কুবার্সিকে বাজেভাবে ফাউল করার আগে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন এনজো। এরপর দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় তিনি সমর্থকদের কাছে ক্ষমা চান এবং ড্রেসিংরুমে যাওয়ার পথে ক্ষোভে সাইডলাইনের একটি মাইক্রোফোনে লাথি মারেন।

ফাইনাল হারের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এনজো। তিনি লেখেন, ‘সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু রয়েছে। অনেক বছর ধরে এই দলটি আমাদের সেরাটা দিয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা শিখিয়েছে প্রতিযোগিতা কেবল জয়ের জন্য নয়, শার্টটির জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া এবং কখনো হার না মানার নাম।’

তিনি আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘প্রতিটি ম্যাচে তাদের সমর্থন ও ভালোবাসা দলকে পৃথিবীর যেকোনো প্রান্তে ঘরের মতো অনুভূতি দিয়েছে।’ 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]