বৈশাখী টিভির নতুন কমেডি ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’। নাটকটির প্রচার সময় সপ্তাহে তিন দিন প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮.৪০ মিনিটে। মহিন খানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ,আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ- জোহরা, সাব্বির অর্নব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান,জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি, রিমু রোজা খন্দকার, টুহিন চৌধুরী, সান্তনা ইসলাম সোমা, মাফিয়া বিথি, মিমু সারিয়া, সজল মির্জাসহ অনেকেই।
কমেডিনির্ভর এ নাটকের কাহিনী হলো-বাশার সাহেব একজন সফল ব্যবসায়ী ঢাকা শহরে তার গাড়ি বাড়ি টাকা পয়সা কোন কিছুর অভাব নাই, তবে এই গাড়ি বাড়ি টাকা পয়সা কোন কিছুই তার নিজের উপার্জনে করা নয়, সব তার শশুরের দেয়া, বাশার সাহেব তার স্ত্রীকে বিয়ে করে ঘর জামাই থাকতো, তার শশুর মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়ে যায়।
বাশার সাহেব যেহেতু ঘর জামাই সেহেতু তার বউকে সে খুব ভয় পায়, বউ যেভাবে চলে ঠিক সেভাবে চলে। মোটকথা বউয়ের কথায় উঠে বসে। বাশারের বউ জুলেখা সব সহ্য করতে পারে, কিন্তু বাশার সাহেব অন্য কোন মেয়ের সাথে কথা বলুক তা সে সহ্য করতে পারেনা। এমন কি বাশার সাহেব অন্য কোন মেয়ের দিকে তাকালেও সেটা নিয়ে ঝগড়া শুরু করে দেয়। বাশার সাহেবের এক ছেলে আবির, এক মেয়ে রিয়া, আবিরের স্ত্রী সোনিয়া, ছোট খাটো বিষয় নিয়ে বাশার সাহেবের বাড়িতে ঝগড়া ঝাটি জামেলা লেগেই থাকে, তাদের সেই ঝগড়া ঝাটি সমাধান করেন তাদের বাসার কাজের মেয়ে লাইজু। লাইজু বাশার সাহেবের কাজের মেয়ে হলেও তার বাসার অন্যতম প্রধান সদস্য সে।
কারণ সবাই তার উপর নির্ভরশীল, কেউ কিছু খেতে চাইলে লাইজুকে লাগে, কেউ কিছু খুঁজে না পেলে লাইজুকে লাগে, কেউ কোন জামেলায় পড়লেও লাইজুর কাছে তার সমাধান চায়। কারণ লাইজু অত্যন্ত চালাক চতুর এবং বুদ্ধিমতী মেয়ে। সে বাসায় এমন ভাব নিয়ে থাকে, তাকে দেখে কেউ মনেই করবে না সে কাজের মেয়ে বরং তাকে দেখে মনে হয় সে এই বাড়ির মালিকের মেয়ে। সব কিছু মিলিয়ে বাশার সাহেবের দিনকাল মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ গ্রাম থেকে কুদ্দুস তার মা জামেলা তার বোন রাবেয়াকে নিয়ে বাশার সাহেবের বাড়িতে উঠে। কুদ্দুস নিজেকে বাশার সাহেবের ছেলে হিসেবে দাবি করে, কুদ্দুসের মা নিজেকে বাশার সাহেবর স্ত্রী হিসেবে দাবি করে। বাশার সাহেবের সম্পত্তির ভাগের জন্যই তারা ঢাকায় এসেছে বলে জানিয়ে দেয়। একথা জানার পর বাড়ির মধ্যে কেয়ামত শুরু হয়ে যায়। যাকে বলে গৃহযুদ্ধ। নানা হাস্যরস, মান-অভিমান আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এগিয়ে চলে ধারাবাহিক ‘গৃহযুদ্ধ’ নাটকের কাহিনী।