বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


পড়াশোনায় মনোযোগী হলেই গড়ে উঠবে আগামীর নেতৃত্ব: হুমাম কাদের এমপি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:৪৫ পিএম  (ভিজিট : ১৮)
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, "পড়াশোনায় মনোযোগী হলেই গড়ে উঠবে আগামীর নেতৃত্ব। ভবিষ্যতের মন্ত্রী-এমপি হয়তো আজ এখানেই বসে আছে। তাই এখন থেকেই বেশি করে পড়ালেখা করতে হবে।"

বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিআইজেডএইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের প্রশংসা
হুমাম কাদের চৌধুরী বলেন, "রাঙ্গুনিয়ার শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগ প্রশংসনীয়। রাঙ্গুনিয়ায় একটি দারুণ টিম নিয়ে আমরা কাজ করছি। এই সফল উদ্যোগের জন্য আমি উপজেলা প্রশাসনসহ সবাইকে ধন্যবাদ জানাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাতে চাই, রাঙ্গুনিয়ায় শিক্ষার মান কতটুকু এগিয়েছে।"

বিদ্যালয়ের পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, "বিদ্যালয়ে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে জীবনে সফল হতে হলে পড়াশোনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।"

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, "ভালোভাবে পড়াশোনা করলে কেউ ভালো চাকরি করবে, কেউ সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হবে। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে।"

বক্তব্য শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হুমাম কাদের চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]