শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


চুনতিতে বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলেন নুর মোহাম্মদ শহীদুল্লাহ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম  (ভিজিট : ১৪)
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা এখনও পানিবন্দি। উপজেলার নয়টি ইউনিয়নের মতো চুনতি ইউনিয়নেও বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে। অনেক পরিবার খাদ্যসংকটে মানবেতর জীবনযাপন করছে। বিভিন্ন স্থানে গ্রামীণ সড়ক ও মাটির ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চুনতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ। শনিবার (১১ জুলাই) বিকেলে তিনি চুনতি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দি পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছে দেন।

ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এ ত্রাণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে নুর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “লোহাগাড়ার নয়টি ইউনিয়নের মানুষই এবারের বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। চুনতি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে মানুষের দুর্দশা কাছ থেকে দেখেছি। তাই নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মানুষের এই দুর্দিনে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।”








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]