শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে পুশইন ঠেকাতে রাত জেগে পাহারায় গ্রামবাসী
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিট : ১৭)
শেরপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে রাত জেগে পাহারায় বসেছে সীমান্ত গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ঝিনাইগাতী উপজেলার মেঘালয় রাজ্য সীমান্তের গোমরা গ্রামবাসী পৃথক চারটি গ্রুপে ১৫ থেকে ২০ জনের এক একটি দল জিরো পয়েন্টের কাছাকাছি বসে এই পাহারা বসিয়েছে।

৯ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে এই সীমান্ত দিয়ে বিএসএফ চারজনকে পুশইন এর চেষ্টা চালায়। কিন্তু বিজিবি সদস্যরা সেই পুনইন ব্যর্থ করেন।

গ্রামবাসীদের ধারণা ভারতের বিএসএফ রাতের আধারে আবারও পুশইন এর চেষ্টা করবে। 

গোমরা গ্রামের স্থানীয় যুবদল নেতা আনোয়ার হোসেন জানায়, তাদের কাছে খবর আছে সীমান্তের ওপারে প্রায় ২০০ মানুষকে এনে রেখেছে বিএসএফ।

তাদেরকে এই সীমান্ত দিয়ে যেকোনো সময় পুশইন করতে পারে বিএসএফ। 

তাই তারা দিনব্যাপী এবং রাত জেগে এই সীমান্ত এলাকায় পাহারা বসিয়েছে। তাদের পাশাপাশি স্থানীয় বিজিবি সদস্যরাও সতর্ক রয়েছে বলে তিনি জানায়।

এ বিষয়ে ময়মনসিংহের ৩৯ বিজিবি সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জানায়, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বিএসএফের পুশইন ঠেকানো হয়েছে। গ্রামবাসীর মতো আমরাদেরও সতর্ক টহল রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]