শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


সোনারগাঁয়ে ঝোপের ভেতর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:০৩ পিএম  (ভিজিট : ১০)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকায় ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন মাদক বিক্রির স্পটে কয়েকজন ব্যক্তি অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে র‍্যাব সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও বলেন, “অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‍্যাব-১১-এর চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। 

এ ঘটনায় উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, কারা এটি সেখানে রেখে গেছে এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]