শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রবিবার
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম  (ভিজিট : ১০)
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রবিবার (১২ জুলাই) প্রকাশ করা হবে। এদিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করবেন।

আজ শনিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। ১২ টায় শুরু হওয়া ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা নির্ধারিত মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]