শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের লোগো-থিম সং প্রতিযোগিতা, অংশ নেবেন যারা
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম  (ভিজিট : ৮)
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে সরকার। আসন্ন এ টুর্নামেন্টের লোগো, রিলস ও থিম সং তৈরি করতে প্রতিযোগিতা আহ্বান করা হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাউশির এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে লোগো, রিলস এবং থিম সং তৈরি করে নির্ধারিত ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। এক্ষেত্রে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।

আদেশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা আইপিইজি ফরম্যাটে ই-মেইলে পাঠাতে হবে। তবে এর মূল এআই ফাইলটি প্রতিযোগীদের নিজস্ব সংরক্ষণে রাখতে হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ফুটবল খেলা সম্পর্কিত রিলস তৈরি করে সেটির লিংক উল্লিখিত ই-মেইলে পাঠাতে হবে। থিম সং তৈরি করে সেটি ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে ই-মেইলে পাঠাতে হবে।

মাউশি জানিয়েছে, উল্লিখিত তথ্যসমূহ ই-মেইলে পাঠানোর সময় প্রতিযোগীকে অবশ্যই একটি সচল মোবাইল নম্বরসহ যোগাযোগের পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]