সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার তারিখ ঘোষণা
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:০৪ পিএম  (ভিজিট : ২০)
কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের ২০২৭ সালের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৮ হিজরি/২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী বছরের ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।

আজ রবিবার (৫ জুলাই) কওমি মাদরাসাভিত্তিক কেন্দ্রীয় শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এর আগে গতকাল শনিবার (৪ জুলাই) বোর্ডের সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, ১২/১৩ শাবান ১৪৪৮ হিজরি, ২১ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) পরীক্ষা শুরু হয়ে ২৩/২৪ শাবান ১৪৪৮ হিজরি, ১ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার) শেষ হবে।

পরীক্ষার মধ্যে ২২ জানুয়ারি ও ২৯ জানুয়ারি ২০২৭, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

পরীক্ষার নিবন্ধনের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা শিগগিরই পৃথকভাবে ঘোষণা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]