শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


পদুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে জসিম উদ্দিন, ঘরে ঘরে পৌঁছে দিলেন খাদ্যসহায়তা
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম  (ভিজিট : ১১)
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন দুর্যোগের সময়ে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ও বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন।

শুক্রবার ( ১০জুলাই ) দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পদুয়া ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে বন্যার্ত মানুষের খোঁজখবর নেন, তাদের কষ্টের কথা শোনেন এবং সাহস জোগান।

জসিম উদ্দিন বলেন, “দুর্যোগের এই সময়ে মানুষের চোখের জল দেখেও চুপ করে থাকা যায় না। একজন মানুষও যেন অভুক্ত না থাকেন, সেটিই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। যতদিন এই দুর্যোগ থাকবে, ততদিন সাধ্যের মধ্যে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। মানুষের দোয়া ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 

তিনি আরও বলেন, আজ যারা পানিবন্দি, তারা আমাদেরই ভাই-বোন। তাদের কষ্ট আমাদের কষ্ট। আমরা শুধু ত্রাণ দিতে আসিনি, তাদের জানাতে এসেছি—তারা একা নন, আমরা তাদের পাশে আছি।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]