শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


‎টানা ভারী বৃষ্টিতে বাউফলে পানের বরজ ধস, ‎লাখ লাখ টাকার ক্ষতিতে দিশেহারা পানচাষিরা
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম  (ভিজিট : ১২)
‎টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে (৯) জুলাই ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পানচাষিরা। অতিবৃষ্টির কারণে একের পর এক পানের বরজ ভেঙে পড়েছে। এতে কয়েকজন কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণ নিয়ে বরজ তৈরি করা এসব কৃষক এখন পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
‎ক্ষতিগ্রস্ত কৃষক বেলায়েত খান (৭০) বলেন, তার জীবনের সব সঞ্চয় পানের বরজে বিনিয়োগ করেছিলেন। কিন্তু ভারী বৃষ্টিতে বরজ ভেঙে পড়ায় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
‎তিনি বলেন,
‎আমার সম্বল শেষ হয়ে গেছে। এখন কীভাবে আবার বর তুলব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। যা ছিল, সবই বরজের পেছনে খরচ করেছি।"

মো. জাকির হোসেন গাজী (৫০) জানান, ছয় সদস্যের সংসার এবং তিন সন্তানের লেখাপড়ার খরচ সম্পূর্ণ পানের বরজের আয়ের ওপর নির্ভরশীল। বরজ তৈরির জন্য ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু বরজ ধসে পড়ায় তিনি এখন চরম সংকটে।
‎তিনি আরও বলেন সবকিছুই এই বরজের আয়ের ওপর চলত। এখন সব শেষ হয়ে গেছে। সরকারের সহযোগিতা এবং স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের সহায়তা পেলে আবার নতুন করে শুরু করার চেষ্টা করব।
‎জাহাঙ্গীর হোসেন কালাই (৪০) বলেন, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে বরজ করেছিলেন। তার ছয় সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই বরজ।
‎তিনি আরও বলেন ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি পথে বসে গেছি। ব্যাংকের কিস্তি, সংসারের খরচ ও সন্তানদের লেখাপড়া কীভাবে চালাব, বুঝতে পারছি না।"
‎স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে সরকারি আর্থিক সহায়তা, কৃষি পুনর্বাসন এবং সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা হোক, যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]