শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম  (ভিজিট : ১৫)
“ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে যুবক মাঠে চল” এই পতিপাদ্যকে  সামনে রেখে কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরের সালথার ফুকরায়  ১০ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। অদ্য শুক্রবার (১০ জুলাই) বিকাল ৫ ঘটিকায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির  উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করনে সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের কৃতি সন্তান সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক স্বনামধন্য ব্যক্তিত্ব ও সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন। 

ডাঃ মোঃ কাওসার আলীর  সভাপতিত্বে ও মোঃ তারা মিয়ার এর সঞ্চালনায়  সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের স্বনামধন্য সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম, মোঃ ফারুখ মিয়া (ইউপি সদস্য), মোঃ জালাল মেম্বার,মোঃ আবুল খায়ের মিয়া, মোঃ ফজলু ফকির, মোঃ হালিম মোল্যা, সিরাজ মাতুব্বর, লিয়াকত হোসেন, ফজলু মাতুব্বর, মোঃ মোশারেফ মাতুব্বর, তুরাব মৃধা, সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত দুই সহস্রাধিক ফুটবল প্রেমী দর্শকগণ। 
আজকের ২য় কোয়ার্টার ফাইনাল খেলায় যে দুটি দল মুখোমুখি হয় নটখোলা  ফুটবল একাদশ ও যোগারদিয়া (স্কুল) ফুটবল একাদশ হয়। 

নির্ধারিত সময়ে মাচটি গোল শূণ্য ড্র হয়। সেখানে নটখোলা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-১ গোলে জয় লাভ করে। খেলা জুড়ে স্থানীয় দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

প্রধান অতিথির বক্তব্যে সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাঃ ছরোয়ার হোসেন বলেন, ‘গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। 

যুবকদের মাঠমুখী করতে পারলে তারা মাদক থেকে দূরে থাকবে। খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ 

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলে। 

বর্তমান সময়ে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। 
সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তিনি বলেন, ‘মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। 

সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে মাদকসেবী ও মাদক কারবারিদের সমাজে কোনো স্থান থাকবে না। ভালো মানুষকে মূল্যায়নের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’ কিশোর কিশোরীদের স্কুল মুখি করতে হবে। 

উক্ত ফুটবল টুর্নামেন্টের যৌথভাবে ধারাভাষ্য প্রদান করেন আরিফুল ইসলাম ও  মেহেদী হাসান যাদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। 

এ খেলায় প্রধান রেফারীর দ্বায়িত্ব পালন করেন বাবুফের আম্পায়ার মোঃ সাজ্জাদ হোসেন সাগর ও সহকারি রেফারী জাহাঙ্গীর  হোসেন ও মেহেদী হাসান। 

বিঃ দ্রঃ আগামি ম্যাচ গুলো উন্মুক্ত থাকবে যে কোন দল যে কোন দেশ থেকে ফুটবল প্লেয়ার আনতে পারবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]