বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কটিয়াদীতে সন্ত্রাসী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:৩৮ পিএম  (ভিজিট : ১৪)
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায়, আব্দুল খালেক সরকার রাজু (৫২)নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। বুধবার গভীর রাতে, কটিয়াদী বাসস্ট্যান্ডের একটি পেট্রোল পাম্পের সামনে থেকেপুলিশ, তাকে গ্রেফতার করেছে। গ্রেপ্তার হওয়া আব্দুল খালেক সরকার রাজু, কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং উক্ত ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুল রাশিদের ছেলে। কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তও আইনগত কার্যক্রম চালু রয়েছে। বৃহস্পতিবার ৯ই জুলাই  তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]