বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার, মামলা দায়ের
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:০৬ পিএম  (ভিজিট : ২২৪)
গাজীপুরের কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাঙ্গালীয়া মধ্যপাড়া গ্রামের দেওয়ান বাড়িতে। বিষয়টি জানাজানি হলে মজিদ দেওয়ানের পুত্র অভিযুক্ত হানিফ দেওয়ান হানিফা (৪০) এলাকা ছেড়ে  পালিয়ে যায়।

নির্যাতিত শিশু শিক্ষার্থী অটোরিক্সা চালক আসাব উদ্দিন দেওয়ানের কন্যা এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

ভিকটিমের পরিবার জানায়, তার মা সেলাই (দর্জি) কাজ করেন। কিছুদিন পূর্বে হানিফার স্ত্রী নাজনীন আক্তারের কিছু জামাকাপড় সেলাই করে তার শিশু কন্যাকে দিয়ে হানিফার বাড়িতে পাঠায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে হানিফা শিশুটিকে তার শয়নকক্ষে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য পুনরায় হত্যার হুমকি ও হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। গত চারদিন পূর্বে একই কায়দায় হানিফা শিশুটিকে পুনরায় ধর্ষণ করে। এদিকে দিন দিন মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে ৬ জুলাই রাতে জিজ্ঞাসাবাদে শিশুটি তার মায়ের কাছে ধর্ষণের কথা বলে দেয়। ৭ জুলাই সকালে শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে বুধবার (৮ জুলাই) কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন, যার নং ১৩।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]