বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


হুমাম কাদের'র নির্দেশে রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে ভিপি আনছুর, ত্রাণ ও অর্থ সহায়তা বিতরণ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:০৮ পিএম  (ভিজিট : ১১)
রাঙ্গুনিয়ায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি আনচুর উদ্দীন। রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী'র নির্দেশনায় বুধবার (৮ জুলাই) দিনব্যাপী উপজেলার পৌরসভার বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন তিনি।

এ সময় অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। পাশাপাশি সড়কে চলাচলকারী চালক ও পথচারীদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ করা হয়, যাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তারা কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন।

দিনব্যাপী ভিপি আনছুর পৌরসভার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও পাহাড়ঘেঁষা এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদুল ইসলাম ইফাক, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাহানিয়াজ মোর্শেদ তোহাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]