মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


চলাচলে বাধা সৃষ্টি করায় দেওয়ানহাট পোস্তারপাড়ে ভাঙা হলো ৪০ অবৈধ দোকান
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:১৮ পিএম  (ভিজিট : ১২)
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট পোস্তারপাড় মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার পরিচালিত এই অভিযানে প্রায় ৪০টি অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয় এবং ৬ ব্যক্তির কাছ থেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, দেওয়ানহাট পোস্তারপাড় মোড়ের সড়ক ও ফুটপাতের একটি অংশ অবৈধভাবে দখল করে দোকান বসানো হয়েছিল, যার ফলে পথচারী ও যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছিল। এমন অভিযোগেই দোকানগুলো উচ্ছেদ করা হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে দোকান পরিচালনা এবং সড়কে চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি করে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টির দায়ে আরও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]