প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম
(ভিজিট : ২১)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির শুরুতে কালিয়াকৈর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে কালিয়াকৈর বাস স্টেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা প্রায় লক্ষাধিক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও জাতীয়-দলীয় পতাকাসহ অংশ নেন।
বর্ণাঢ্য আয়োজন, উৎসবের আমেজ আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন এবং পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দ।