রবিবার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কলেজ ছাত্রীকে বিবস্র করে হানিট্র্যাপ চক্রের ভিডিও ধারণ, চাঁদা দাবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম  (ভিজিট : ৩৭)
সোনারগাঁয়ে এক কলেজ ছাত্রীকে ডেকে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে এক হানিট্র্যাপ চক্রের সদস্যরা। এ ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করায় ওই চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। গত ২৯ জুন মোগরাপাড়া ইউপির বাড়িমজলিস মাজার এলাকায় এ ঘটনা ঘটিয়েছে। 

হানিট্র্যাপ চক্রের সদস্যরা হলেন, সাব্বির(২৬) তার স্ত্রী মুমু(২৩) ও রিফাত (২০)। প্রতারক মুমু ফেইসবুকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিককে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এনে স্বামী সাব্বিরের মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। কলেজ ছাত্রীকে বিবস্র করে ভিডিও ধারণের ঘটনায় থানায় অভিযোগের পর এলাকা থেকে পালিয়ে রয়েছে ওই হানিট্র্যাপ চক্রের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউপির বাড়িমজলিস বাজার এলাকার মো. ফজলুল হকের ছেলে সাব্বির ও তার স্ত্রী মুমু সহ ৪/৫ জনের একটি হানিট্র্যাপ চক্র সক্রিয় হয়ে উঠেছে। মুমু ফেইসবুকে বিভিন্ন পূরুষকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে যৌন আকাঙ্ক্ষার প্রলোভন দেখিয়ে প্রেমিককে নিজ এলাকায় এনে লুটে নিতো সর্বস্ব। এছাড়াও সাব্বিরের বিরুদ্ধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চুরি ছিনতাই সহ নানা অপরাধ কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। এর ধারাবাহিকতায় গত ২৯ জুন সকালে পার্শ্ববর্তী এক ভাড়াটিয়া কলেজছাত্রীকে মহিলা দিয়ে খালি বাসায় ডেকে আনে। 

পরে কলেজছাত্রীর জাপাকাপড় জোর পূর্বক ছিঁড়ে ফেলে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে হানিট্র্যাপ চক্রের সদস্য সাব্বির ও তার স্ত্রী মুমু, এবং রিফাত। মোবাইলে ভিডিও ধারণের পর কলেজছাত্রীকে ঘরে অবরুদ্ধ করে রেখে ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ওই কলেজছাত্রীর পিতাকে খবর দেয়। ঘটনাস্থলে পিতা ছুটে এসে এ ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর করে। বাবা- মেয়ের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে দুইজনকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পিতা। 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]