প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৫৩ পিএম
(ভিজিট : ৮)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকায় অবস্থিত আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মাহিম ( ১৫) মোটর সাইকেল দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। অপর দুই বন্ধু আহত হয়েছে।
শুক্রবার রাতে মাধবপুর এলাকা থেকে তিন বন্ধু মোটর সাইকেল যোগে জিরানি যাওয়ার পথে অটোরিকশার সাইড দিয়ে গিয়ে বিদ্যুতের খুঁটিতে বারি খেয়ে ঘটনাস্থলে নিহতের ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি হলেন, মাধবপুর এলাকার আক্কাস আলী তনয়ের ছেলে মাহিম। অপর দুই বন্ধু জাবেদ এবং জিহাদ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শোয়াইব মৃধা বলেন, মাহিম ও দুই বন্ধু মিলে একটি মোটরসাইকেল যোগে জিরানী বাজারের উদ্দেশ্য রওনা দিয়ে পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎতের খুঁটির সাথে স্বজোড়ে ধাক্কা লেগে মাহিম মৃত্যু বরণ করেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে শোকাহত ও মর্মাহত।